প্রাপ্তির রাত , শবে বরাত লেখক ; মুহাম্মদ গোলাম পাঞ্জেতান শিক্ষার্থী ; শরিয়া আল ইসলামিয়া , প্রথম বর্ষ , আল আজহার বিশ্ববিদ্যালয় , কায়রো , মিশর । প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি , যিনি তার গুনাহগার বান্দাদের বিশেষ বিশেষ রাত উপহার দেন ক্ষমা প্রার্থনার জন্য । সাথে সাথে লক্ষ লক্ষ দুরুদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে , যিনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মহান নেয়ামতগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন । পবিত্র ‘ লাইলাতুন নিসফি মিন শাবান ’ এক মহিমান্বিত রাত । এ রাতে মহান আল্লাহ তার অজস্র গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন । এ রাতের দোয়া কবুল করা হয় । এ রাতকে উপমহাদেশে আমরা ‘ শবে বরাত ’ নামে চিনি । ‘ শবে বরাত ’ এবং ‘ লাইলাতুন নিসফি মিন শাবান ’ একই রাত । পার্থক্য শুধু ভাষার ভিন্নতা । এ মহান রাত যুগে যুগে অতি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে । তবে বর্তমান সময়ে ‘ শবে বরাত ’ এর অস্তিত্ব নিয়ে এমন কিছু উদ্ভট কথা শুনতে পাই , য...
আমার ঈমান ব্লগ পোষ্ট এ আপনি ইসলাম এর বিভিন্ন বিষয়ে জানতে পারবেন অতি সহজে।তাই অনুরোধ করবো আপনি ইসলাম নিয়ে জানতে এই ব্লগের সাথেই থাকুন।