Skip to main content

Posts

সফলতা লাভের সর্বশ্রেষ্ঠ উপায়

মানুষ আজ সফলতা লাভের জন্য কত দিকে দৌড়াচ্ছে। কেউ টাকায় সফলতা খোজে।কেউ বা আবার খোজে ঘুরাঘুরি তে।আবার কেউ খোজে পারিবারিক সম্মানে।কিন্তু কেউই এগুলো করে সফলতার খোজ আর পায়না। কিন্তু আজ আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ‘সফলতা’ লাভের পন্থা বলে দিচ্ছি। যা মানলে আপনি সফলতার মুখ দেখবেন ১০০%। চলুন হাদিস শরিফের মাধ্যমে জেনে নেয়া যাক সফলতা লাভের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় । সফলতা লাভের সর্বশ্রেষ্ঠ উপায়   সংকলনেঃ গোলাম পাঞ্জেতান হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত,এক বেদুইন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আবেদন করলো,হে আল্লাহর রাসয়ল!আমি আপনার কাছে এমন কতগুলো বিষয়ে জানতে চাই যা আমাকে দুনিয়া আখেরাতে লাভবান করবেন!রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উত্তর দিলেন,তুমি যে বিষয়ে জানতে চাও জিজ্ঞেস করতে পার।তখন লোকটি বললো বেদুইনঃ  হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,আমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হতে চাই।  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঃ আল্লাহকে ভয় কর,তবেই সবচেয়ে বেশি...

সিম বা মোবাইল হারিয়ে গেলেও নাম্বার এবার হারাবেনা।

মাঝে মাঝে আমাদের মোবাইল বা সিম হারিয়ে যায়।তখন ফোনবুকে সেভ থাকা সব নাম্বার ও হারিয়ে যায়।তখন খুব খারাপ লাগে।সে নাম্বার গুলো জোগার করতেও লাগে অনেক সময়।কিন্তু আজ আমি আপনাদের এমন ট্রিকস বলবো যে,যতবারই আপনার মোবাইল হারানো যাক না কেন,নাম্বার আর হারাবেনা।পুরো লেখাটি পড়ে উপকৃত হলে শেয়ার করুন সবার সাথে। ফেসবুক থেকে সব নাম্বার; আপনি যদি মোবাইলে কখনো ফেসবুক চালিয়ে থাকেন & কন্ট্রাক লিষ্টের এক্সেস দিয়ে থাকেন তাহলে ফেসবুক সয়ংক্রীয় ভাবে আপনার কন্ট্রাক লিষ্টে থাকা সব নাম্বার সে সেভ করে রেখেছে।আপ্নি সব নাম্বার না জানলেও ফেসবুক আপনার কন্ট্রাক লিষ্টের সব নাম্বার জানে।বিশ্বাস হচ্ছেনা!? বিশ্বাস না হলে এখনই এই লিঙ্ক এ যান।দেখবেন আপনা কন্ট্রাক লিষ্টের সব নাম্বার পেয়ে যাবেন। https://web.facebook.com/mobile/messenger/contacts নাম্বার হারিয়ে গেলে এখান থেকে আপনি সব নাম্বার আবারও পেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। গুগল থেকেঃ এ যুগে কম বেশি সবারই জিমেইল একাউন্ট আছে।আপনার যদি জিমেইল একাউন্ট থাকে এবং তা মোবাইলে সাইন ইন করা থাকে তাহলেও আপনার কন্ট্রাক লিষ্টের সব নাম্বার আপনার জিমেইলে চলে যাবে।তারা আ...

যাকাত আদায় করার যুগোপযগী কিছু পদ্ধতি

 যাকাত আদায় করার যুগোপযগী কিছু পদ্ধতি লেখক;মুহাম্মদ গোলাম পাঞ্জেতান আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।সামনে আসছে মাহে রমজান।মুসলমান মাত্রই এ মাসের জন্য সারা বছর অপেক্ষা করে।কারণ এটা কোরআনের মাস।সিয়াম-সাধনার মাস।ইসলামের মাঝে এ মাসের ফজিলতের শেষ নেই।সাধারণ সময়ে একটি সোয়াবের যায়গায় রমজান মাসে ৭০টি সোয়াব দান করে মহান আল্লাহ।আল্লাহ জাল্লাজালালুহু সব সময় চায় তার বান্দাদের মুক্তির ব্যবস্থা করে দিতে।বান্দা কিভাবে নেক বেশি করবে সেই ব্যবস্থা আল্লাহ পাক বেশি করে দেন এই রমজান মাসে।শয়তানের ওয়াসওয়াসাও কম থাকে এ মাসে।যার ফলে মানুষ ইবাদাত করে বেশি।সোয়াব বেশি হওয়ার কারনে সামর্থ্যবান মুসলমান রমজান মাসেই “যাকাত”দিতে পছন্দ করেন বেশি।ইসলামে ৫টি মূল স্তম্ভের মাঝে “যাকাত” অন্যতম।তাই আজকের ব্লগটি ‘ যাকাত ’ নিয়ে। কিভাবে যাকাত দিবেন,কোথায় দিবেন,কাদের দিবেন,কি পদ্ধতিতে দিবেন এ নিয়ে বিস্তারিত লেখার প্রয়াশ পাচ্ছি।পুরো টা পড়ে সংরক্ষণে রাখুন।আশা করি কাজে আসবে। যাকাত নিয়ে কোর আন -হাদিসের কিছু বানীঃ যাকাত নিয়ে মহান আল্লাহ তায়ালা কোরআন পাকে ইরশাদ করেন; “সফলতা অর্জন করে তারাই,যা...

ব্জ্রপাতে করনীয়...শেয়ার করে পড়ুন।

জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাত আঘাতের হার দিনে দিনে বাড়ছে।সে সাথে বাড়ছে বজ্রপাতের আঘাতে মানুষের মৃত্যু বা আহতের সংখ্যা।এক্টু সচেতন না হলে আপনিও এই দূর্ঘটনায় পরতে পারেন।তাই আসুন আজ জেনে নেই ব্জ্রপাতের সময় কি কি করতে হয়।তাই এই ব্লগটি নিজে মন দিয়ে পড়ুন।পরিবারকে সতর্ক করুন।শেয়ার করে অন্যকেও সতর্ক করুন। বজ্রপাতের সময় বাসায় অবস্থান করুন।বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না। উচু গাছপালা,বৈদ্যুতিক খুটি- বিদ্যুৎ সংযুক্ত তার বা বিদ্যুৎ পরিবাহিত এমন যন্ত্র থেকে নিজেকে দূরে রাখুন।এবং বজ্রপাতের সময় বাসায় ফ্লাক লাগানো থাকলে তা অতি সত্তর খুলে ফেলুন। কোনো খোলা মাঠে বা বড় বিল্ডিং এর ছাদে অবস্থান করা যাবেনা।অতি সত্তর নিরাপদ স্থানে চলে যেতে হবে।যেখানে মাথার উপর কোন কংক্রিটের ছাদ আছে তার নিচে আশ্রয় গ্রহন করতে হবে। অনেক কে দেখা যায় বৃষ্টির সময় খোলা মাঠে খেলতে।যখন বজ্রপাতের আশংকা আছে তখন খোলা মাঠে খেলাধুলা করা একেবারে নিষিদ্ধ। বজ্রপাতের সময় ক্ষেতে ফসল উঠানো থেকে বিরত থাকুন। ব্জ্রপাতের সময় টিভি,ফ্রিজ কম্পিউটার বন্ধ করে রাখুন।মোবাইলে কথা বলা থেকে যথা সম্ভব বিরত থাকুন। বিদ্যুতে...

সামাজিক অনুষ্ঠানে গিফট-আদান প্রদান!নতুন ফেতনা।

সামাজিক অনুষ্ঠানে গিফট-আদান প্রদান।বর্তমানে সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে বিস্তারিত পড়তে আমাদের সাথেই থাকুন।এ ব্লগ সম্পূর্ন পড়ে শেয়ার করে ছড়িয়ে দিন। বর্তমানে আমাদের সমাজে অনেক প্রকারের সামাজিক অনুষ্ঠান হয়।যেমন বিয়ে,মুসলমানি,আংটি পড়ানো,বিবাহ বার্ষিকী পালন সহ অনেক প্রকারের অনুষ্ঠান এ সমাজে হয়ে থাকে।তবে এখন আমাদের সমাজে একটা মারাত্মক একটা নিয়ম হয়ে দাড়িয়েছে,সেটা হলো "গিফট প্রথা!"।গিফট দিতে না পারলে বা অনুষ্ঠানের অবস্থা বিবেচনা করে গিফট এর পরিমান কম হয়ে গেলে অনেকে অনুষ্ঠানে যেতে লজ্জা করে।পকেটে গিফটের টাকা না থাকলে বিভিন্ন বাহানায় সে অনুষ্ঠান ত্যাগ করতে হয়।হা! এটাই এখন আমাদের সমাজের নিয়ম হয়ে দাড়িয়েছে। ধরুন!চৌধুরী সাহবের মেয়ের বিয়েতে যাবেন।চৌধুরী সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি।তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে রিসিপ্সনে কিছু লেখাতে হবে।যেহেতু চৌধুরি সাহেবের অনুষ্ঠান সেহেতু ৩-৫ হাজার টাকার কমে লেখালে তো মান ইজ্জত সব যাবে।মানুষ কি মনে করবে।যেখানে অন্যরা ১০-১৫ হাজার লেখাচ্ছে সেখানে আমি কিভাবে ৫ হাজারের কম দেই! অথবা কারো কারো ক্ষেত্রে তার মাসিক ইনকাম ৫০ হাজার থেকে ৬০ হা...

আসুন,হাসি নিয়ে কিছু সুন্দর হাদীস জানি

আসুন,হাসি নিয়ে কিছু সুন্দর হাদীস জানি হাসি!মানুষকে সুন্দর করে।ভালো রাখে।সুস্থ্য ও রাখে।হাসির অনেক গুনাগুন।গোমড়া মুখ করে রাখা মানুষদের মানুষ পছন্দ করে না।তাদের সাথে মিশে না।যারা মন খুলে হাসতে জানে তারাই আনন্দ উপভোগ করতে জানে।হাসি নিয়েও ইসলামে সুন্দর সুন্দর কথা আছে।আসুন আজকে হাসি নিয়ে কিছু হাদিস জানি। → হাদীস নং ১ঃ রাসূল  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মুচকি হাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারেছ ইবনে জাযআ রাদিয়াল্লাহু আনহু হতে বর্নিত,তিনি বলেন,আমি রাসূলাল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর চেয়ে অধিক মুচকি হাসতে কাউকে দেখিনি।                                                          (তিরমিযি) কিছু কথাঃআমরা সকলেই জানি হাসির মাঝে সবচেয়ে সুন্দরতম হাসি হলো মুচকি হাসি।সেই মুচকি হাসি ই নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশী হাসতেন।নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুন্দরতম মানুষ পৃথীবিতে আল্লা...

সালাম আদান-প্রদান নিয়ে চমৎকার কিছু হাদিস।

আমরা জানি "সালাম" ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ অনুষঙ্গ।এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে এটাই নিয়ম।সালাম বিনিময়ের অনেক উপকারিতা রয়েছে বাস্তব জীবনে।আসুন আমরা সালাম নিয়ে বিস্তারিত জানি।এবং সালাম বিষয়ে কিছু হাদিস জানি। সালাম শব্দের অর্থ শান্তি ও নিরাপত্তা বিধান করা।স্বাগতম জানানো।আনুগত্য প্রকাশ করা।পারিভাষিক অর্থে কুশল বিনিময় করাকেই সালাম বলা হয়। প্রায় ওলামায়ে কেরামের মতে সালাম দেয়া সুন্নাত আর উত্তর দেয়া ওয়াজিব।"সালাম" ইসলামের নিদর্শন ও সৌন্দর্য। "সালাম"নিয়ে কিছু হাদিস; ১ঃ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্নিত,তিনি বলেন,জনৈক ব্যক্তি রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন,হে আল্লাহর রাসূল!ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম?তিনি বললেন " তুমি অপরকে খাদ্য দেবে এবং তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে।" (হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম রাদিয়াল্লাহু আনহুমা বর্ণণা করেছেন)   কিছু ব্যাখাঃ এই হাদিসে সালামের গুরুত্ব বুঝানো হয়েছে।ইসলামের মাঝে নামাজ রোজা হজ্ব যাকাতের যেমন গুরুত্ব বা ফযিলত রয়েছে তদ্রুপ ...